ঈদে রথীন্দ্রনাথ ও চন্দনা মজুমদারের দুটি অ্যালবাম

বাংলা গানের বিপুল সম্ভারকে সুশীল শ্রোতাগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এই ঈদে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে বেশকিছু নতুন গান। তার মধ্যে অন্যতম রথীন্দ্রনাথ রায়ের ‘ধরলা নদীর পাড়ে’ ও চন্দনা মজুমদারের ‘প্রাণবন্ধু বিহনে’ অ্যালবাম দুটি।

রথীন্দ্রনাথ রায়ের ধরলা নদীর পাড়ে অ্যালবামটিত গান রয়েছে ১০টি। অ্যালবামের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টপাধ্যায়। অ্যালবামটিতে সংকলিত গানগুলো হলো ‘ও কি ও বন্ধু কাজল ভ্রমরা’, ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘ফান্দে পড়িয়া বগা’, ‘বাপুই চেংড়া রে’, ‘আজি কিবা কথা কইনেন’, ‘বাওকুমটা বাতাস যেমন’, ‘ও মোর সোনার কন্যারে’, ‘রাগ করেন না সোনার কন্যা’, ‘দিন চারিক তোর বসত করা রে’ ও ‘গোলাম ডাংগালু রে’।

১০টি গান নিয়ে চন্দনা মজুমদারের প্রাণবন্ধু বিহনে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালনায় ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামের গানগুলো হলো ‘জলে যাইয়ো না গো রাই’, ‘আমি কৃষ্ণ কোথায় পাই’, ‘শ্যাম তুমি আও না কেনে’, ‘আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে’, ‘বিপদ ভঞ্জন মধুসূদন নামটি’, ‘এমন মায়ার কান্দন’, ‘শ্যাম দেও আনিয়া বৃন্দে’, ‘যাও রে ভ্রমর উড়িয়া’, ‘আমারে বন্ধুয়ার মনে নাই’ ও ‘ভ্রমর কইয়ো গিয়া’।

এছাড়া বেঙ্গল ফাউন্ডেশন আরো কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। সেগুলো হলো শিমু দের ‘তোমায় আমায় মিলে’, সুস্মিতা দেবনাথ শুচি এবং মোহিত খানের ‘নয়নের সেই সাধ’, অভয়া দত্তের ‘আলোক মালার সাজে’ ও শুক্লা পাল সেতুর ‘কাছে যবে ছিল’।