ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ীর নাম মানিক (৩৫)। পুলিশ বলছে নিহত মানিক একজন মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী। ঘটনাস্থল থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, বুধবার ভোরে উপজেলার চর আলগী এলাকায় এক ব্যাক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪৯ পিস ইয়াবা, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশের ধারনা, মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যাক্তি মাদক ব্যবসায়ী মানিক বলে জানা গেছে।
