লজ্জাজনক পরাজয়ের পর যাকে প্রশংসায় ভাসালেন সাকিব

টসে জিতে আগের ম্যাচে বোলিং নিয়েছিলেন সাকিব কিন্তু এবার নিলেন ব্যাটিং। ভাগ্যকে পাল্টানোর কী নিদারুণ চেষ্টা! স্লো এবং লো পিচে ১৫০ রানই উইনিং স্কোর। সাকিবরা করতে পারলেন মোটে ১৩৪। এক রশিদ খানকে মোকাবেলা করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশি ব্যাটসম্যানদের। চারজন ব্যাটসম্যানই বর্তমান বিশ্বের সেরা এই বোলারের শিকারে পরিণত হন।বাংলাদেশকে কোনো রকম ছাড় না দিয়ে ৬ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল আফগানিস্তানরা।

জিম্বাবুয়ের বাইরে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতলো আফগানরা যেখানের তাদের বোলারদের নৈপুণ্যই ছিল চোখের পড়ার মতো।ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমি মনে করি আমরা বোলিং ও ফিল্ডিং ভালো করেছি। আমরা ১৫-২০ রান কম করেছি। ভালো শুরু করেও আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। তারা মাঝখানের ওভার গুলোতে আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল তখনই আমরা আমাদের উইকেটগুলো হারিয়েছি। ভালো রান স্কোরবোর্ডে না করতে পারায় আমরা ম্যাচটা হেরেছি। ১৩৫ রানে টার্গেটে বোলিং করে এধরনের পিচে জয় সম্ভব নয়।’

নিজের দলের সকল খেলোয়ারদের উপর খুশি হলেও ব্যাটসমস্যানদের উপর খুশি হতে পারেননি সাকিব। তাই ম্যাচ শেষে বিপক্ষ দলের খেলোয়ারের প্রশংসায় সাকিব বলেন, তাদের কিছু বিশ্বমানের স্পিনার আছে। যার মধ্যে রশিদ খান ২ ম্যাচেই খুবই ভালো বল করেছেন। তাদের স্পিনাররা তাদের কাজগুলো যর্থাথ আকারে শেষ করতে পেরেছে।