‘লিভ টুগেদার’ -এ মেতেছেন তাঁরা

অহরহ দেখা মেলে তাদের। বন্ধু নাকি স্বামী-স্ত্রী? শোবিজ থেকে শুরু করে এমন প্রশ্ন অনেকের। নাকি প্রেম? সেই স্বীকারোক্তিটাও মিলছে না। আসল ঘটনা কী?

শোবিজ অঙ্গন থেকে সাধারণের মনে এ নিয়ে চলছে কানাঘুষা। যে যার মতো ভেবে নেয়। অনেকের সোজাসাপ্টা কথা, তাঁরা ‘লিভ ‍টুগেদার’ই করে।

ভালোলাগা থেকেই হয়তো কাছে যাওয়া। জীবনের সুন্দর সময়টুকু পাশে থাকা। এতে দোষের তো কিছু নেই। তবে এর একটা সম্পর্ক থাকা উচিত। তাহলে স্বস্তি মিলতো তাঁদের ভক্ত মনে। তারকা বলে কথা…

ভাবনা- অনিমেষ আইচ

পরিচয়ের ১৭ দিনের মাথায় অনিমেষ বিয়ে করতে চাইলেন দীপান্বিতাকে। কিছুটা দ্বিধায় দীপা। অনিমেষের অনুযোগ, ‘আমার ওপর কি তোমার আস্থা পুরোপুরি হয়নি এখনো?’ বিয়ে হয়েছিল। সংসার হয়েছিল। একসঙ্গে চুটিয়ে কাজও করা হয়েছে। কিন্তু সংসারটা টেকেনি। একটা সময় অনিমেষ পাড়ি জমায় ভাবনার তীরে। তারা কি বিয়ে করেছেন? কেউ তো জানে না বিয়ের খবর। ঘনিষ্ঠজনেরাই বলেন অনিমেষের ধানমন্ডির বাসায় নাকি থাকা হয় ভাবনার। নিন্দুকের কথা ভুলও হতে পারে। ভাবনার বাসাও তো ধানমন্ডি।

জাকিয়া বারী মম- শিহাব শাহীন

পরিচালক শিহাব শাহীনের সঙ্গে অভিনেত্রী মম’র প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। ২০১৩ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হন মম। মধ্যরাতে শিহাব শাহীনই মমকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের নিবন্ধন বইয়ে শিহাব শাহীনের নাম দেখার পর আলোচনায় আসে মম’র সঙ্গে নির্মাতা শিহাব শাহীনের প্রেমের বিষয়টি। জুটি হয়ে শুধু কাজই নয়। একসঙ্গে দেশ- বিদেশ ঘোরাও হয় তাঁদের। অনেকে বলেন, মমর উত্তরার বাসায় নিয়মিতই যাতায়াত শাহীনের।

ববি- ইফতেখার চৌধুরী

২০১০ সালে অনন্ত জলিলের প্রযোজনায় ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে ইফতেখার চৌধুরীর। প্রথম সিনেমার নায়িকার হাতটা আর ছাড়েননি ইফতেখার। পরবর্তী প্রায় সব ছবিতেই আছেন এ নায়িকা। ইফতেখারের ঘর নাকি ভেঙ্গেছে নায়িকা ববির জন্যই। দুজনে এখনো বিয়ের পিড়িতে বসেননি। তবে দুজনে নাকি এক ছাদের তলায় দীর্ঘদিন বসবাস করছেন। আবার অনেকে বলছেন বিয়ে করছে। তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায়?

মৌসুমী হামিদ- সুমন আনোয়ার

নির্মাতা সুমন আনোয়ার ২০১৩ সালে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী আয়শা মনিকাকে। অনাড়ম্বর সেই বিয়ের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। মনিকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা সঠিকভাবে জানা যায়নি। তবে একসঙ্গে থাকতে শোনা যাচ্ছে মৌসুমী ও সুমনের। বর্তমান সময়ে তাদের খুব কাজই একসঙ্গে ছাড়া দেখতে পাওয়া যায়।

জয়া আহসান- সৃজিত মুখার্জি

ফয়সাল আহসানের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের পিড়িতে বসেননি জয়া। দীর্ঘদিন নাকি নির্মাতা মেজবাউর রহমান সুমনের সঙ্গে লিভটুগেদার করতেন এ নায়িকা। সে সম্পর্ক একটা সময়ে ভেঙ্গে জয়া ব্যস্ত হয়ে পড়েন ওপার বাংলায়। ওপার বাংলাতে রয়েছে তার ফ্ল্যাটও। আর ওপার বাংলায় নিয়মিত হওয়ার কারণ যে শুধুমাত্র সিনেমা তা নয়। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নাকি লিভ টুগেদার করেন এ নায়িকা।

কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশাও শুরু করেছিলেন একই সঙ্গে বসবাস আর ঘুরাঘুরি। তবে সে সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। তৌফিক নওয়াজ নামের এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন হুমায়রা। বিয়ে না করেই তারা একই ছাদের নিচে বসবাস করছেন।

জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও নির্মাতা নাজনীন হাসান চুমকি নাকি তানভীর আনজুম নামে এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন। শুধু প্রেম নয়, ঘনিষ্ঠভাবে মেলামেশাও করছেন।

শোবিজে এমন আরো অনেকেই আছেন পছন্দের মানুষের সঙ্গে একই ছাদের নিচে থাকেন। হয়তো তারা সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতে ভয় পান, নয়তো অকপটে স্বীকার করতে ভয় পান তাদের আসেলে সম্পর্কটা কী?