সৌদিকে লজ্জা দিয়ে একি বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী!

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, অবরোধ আরোপকারী চার দেশের উচিত বিভ্রম থেকে বেরিয়ে নিজ দেশের মানুষের কল্যাণ চিন্তা করা।

কাতারের সঙ্গে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ছিন্নের বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রের মোকাবেলায় কাতারের জনগণের ঐক্য-সংহতি ও সচেতনতা প্রশংসনীয়।

কিন্তু মধ্যপ্রাচ্যের জনগণ যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি-কে ভালো চোখে দেখছে না তা ওই চার দেশের ভালোকরেই জানার কথা। মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি আরও বলেছেন, কাতারের মিত্র দেশগুলো সম্পর্কে উত্তেজনা নিরসনের চেষ্টা করলেও কয়েকটি দেশ সংকট জটিল করার চেষ্টা করছে।

২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। কাতার সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে বলে ওই সব দেশ অভিযোগ করেছে। তবে কাতার ওই অভিযোগ প্রথম থেকেই প্রত্যাখ্যান করে এসেছে।

বিশ্লেষকরা মনে করেন, সৌদি রাজপরিবারের কথামতো না চলায় কাতারের সরকার ও জনগণকে শিক্ষা দিতে রিয়াদের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে দেশটি গত এক বছরে ভালোভাবেই সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছে।