ঈদের দিনে আমারতো
শরীফ সাথী
বাড়ির সকল জনে বলে
খুশির বন্যা বয়ে চলে
হরেক খাবার খেয়ে দেয়ে
ঈদের দিনে আমারতো,
নতুন পোশাক গায়ে পোরে
বন্ধু সবাই হাতটি ধরে
শহর গাঁয়ে ঘুরে বেড়ায়
পালিয়ে যায় আঁধারতো।
ঈদ আনন্দ
শরীফ সাথী
ঈদের পোশাক নিত্য নতুন
হোক না যত দামি,
সারাটিদিন গায়ে পোওে
ঘুওে বেড়ায় আমি।
নামাজ শেষে বন্ধু-বান্ধব
নিয়ে আমার সঙ্গে,
ঈদ আনন্দে মাতামাতি
করি সোনার বঙ্গে।
হৈ-হুল্লোড় খুশিতে মন
তাকধিনাধিন নাচে,
ঈদ আনন্দ ঈদ আনন্দ
যেন সবার কাছে।
ঈদ খুশিতে আমার
শরীফ সাথী
ঈদ খুশিতে আমার চোখ নাচে
মন নাচে আমার প্রতিদিনের ক্ষন নাচে ৷
আনন্দে উদ্বেলিত হয় আমার লালিত স্বপ্ন
আকাঙ্খার নতুন পোশাকের ঘ্রাণ, প্রাণ জুড়ায় আমার ৷
মজাদার খাবার পাবার প্রত্যাশা, বন্ধু সবে মিলে একত্রে খেয়েদেয়ে বেড়ানোর মূহুর্ত সত্যিই আমার এক অন্যরকম ভাললাগার নিদারুণ আবেগী অনুভূতি ৷
শরীফ সাথী
সম্পাদক: শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার : বাংলাদেশ বেতার।
বসবাস: সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১।
