‘‌বড় ছেলে’ অপূর্বকে টপকালেন ‘শিল্পী’ নিশো

বাংলাদেশ তো বটেই, বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত একক নাটক ‌‘শিল্পী’।

এটি এখন ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম। এর আগে টানা ৪ বছর এই অব’স্থান ধ’রে রেখেছিলো জিয়াউল ফারুক অপূর্ব-মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘‌বড় ছেলে’।

সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত ‌‘শিল্পী’ নাটকটি আগের সব রেকর্ড অতিক্রম ক’রতে সময় নিয়েছে মাত্র ২৬ দিন ৯ ঘণ্টা সময়। আর ‘‌বড় ছেলে’ কোটি ভিউ অতিক্রম ক’রতে সময় নিয়েছিল ৩৪ দিন।

গত ১৮ জানুয়ারি ‌‘শিল্পী’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মু’ক্ত করা হয়। কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে ১৩ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, নাটকটিতে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ নামের দুটো পুরনো সিনেমা’র গানের রিমেক ভার্সনও এখন ভাইরাল।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘‌‘পুরো বাঙালির বুক চিন চিন ধ’রিয়ে আমাদের ‘শিল্পী’ দেখিয়ে দিলো তার প্র’ভাব। এটাকে আমি অবিশ্বা’স্য অর্জন বলবো। আমি কৃতজ্ঞতা এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয়গুনেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জা’নাই আমা’র প্রযোজক পাপ্পু ভাইকে, তার সাহস ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’’

দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’।এদিকে, এমন অর্জনে খুবই উ’চ্ছ্বসিত প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য এই অর্জনটি আমাদের উৎসাহ যোগাবে। কৃতজ্ঞতা জা’নাই দর্শকদের প্রতি, যাদের ভালোবাসা না থাকলে এই সফলতা সম্ভব ছিলো না।’

প্রযোজনা প্রতিষ্ঠানটি জা’নায়, ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ১০ মিলিয়ন বা এক কোটির ঘর অতিক্রম করা ১০টি বাংলা নাটকের মধ্যে এখন এক নম্বরে আছে ‘শিল্পী’। এটি সময় নিয়েছে মাত্র ২৬ দিন। ২য় স্থানে এখন ‘বড় ছেলে’ (৩৪ দিন)। এরপরই আছে সিএমভি প্রযোজিত পর পর দুটি নাটক- ‘এক্সচেঞ্জ’ (৫৩ দিন) ও ‘মিস্টার অ্যান্ড মিস চা’পাবাজ’ (৭৩ দিন)।

এরপর রয়েছে যথাক্রমে ‘ভালোবাসি তুমি আমি’ (১৩০ দিন), ‘জমজ ১০’ (১৫৯ দিন), ‘এক্স বয়ফ্রেন্ড’ (১৭২ দিন), ‘মিশন বরিশাল’ (২০৪ দিন), ‘টম এন্ড জে’রি’ (২১৫ দিন) এবং ‘বুকের বাঁ পাশে’ (২৭৪ দিন)।