ভারতের আলোচিত ব্যক্তি বা কিংবদন্তিদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে গেছে বলিউডে। বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়ে ছবি বানাবেন কবির খান।
১৯৮৩ সালে কপিল দেবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় এবং তার নেতৃত্বে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতে ভারত।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। আর ছবিটির নাম রাখা হয়েছে ‘৮৩’। ছবিটি প্রযোজনা করবে দ্য রিলায়েন্স এন্টারটেইনমেন্ট মুভি।
রণবীর বলেন, ‘৮৩ এর গল্পটি চমৎকার ও অবিশ্বাস্য। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী মুহূর্তটি আমাদের জাতির জন্য একটি অবিশ্বাস্য গল্প এবং এটার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
‘৮৩’ ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল ২০২০ সালে। গতকাল এক টুইটারে এ কথা জানানো হয়।
