বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইতিহাস গড়ল মাশরাফির রংপুর। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক ছিল ঢাকা ডাইনামাইটস। সর্বোচ্চ ২১৭ রান করেছিল তারা।
রুশো-হেলসের জোড়া সেঞ্চুরিতে ২০ ওভার শেষে চিটাগাংয়ে ২৪০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে রংপুর। রুশো ১০০ রান করে অপরাজিত থেকে গেছেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে চিটাগাংয়ের সংগ্রহ ৬ ওভার শেষে২ উইকেটে৬৪ রান। মুশফিক ২১ ও ইযাসির ১৯ রান
চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, সিকান্দার রাজা, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক),দাসুন সানাকা, মোসাদ্দেক হোসেন সৈকত, রবি ফ্রাইলিঙ্ক, রবিউল, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম।
