নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ৫ বছর ৯ মাস পর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি।
এদিকে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করে রংপুর ২০ ওভার শেষে ৯ উইকেটে ৯৮ রান করে রংপুর ।৯৯ রানের জয়ের লক্ষে খেলতে নািমে চিটাগং ডেলপোট আউট হওয়ার পর ক্রিজে আসে আশরাফুল ৫ বলে ৩ রান করে শফিউলের বলে ক্যাচ দিয়ে আউট হন আশরাফুল ।

চিটাগং দলে চার বিদেশি হলেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরুন দেলপোর্ট, সিকান্দার রাজা ও রবি ফ্রাইলিঙ্ক।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের চার বিদেশি হলেন অ্যালেক্স হেলস, রাইলি রুশো, রবি বোপারা ও বেনি হাওয়েল।
চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরুন দেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, রাবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ।
