বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগেই বার বার বাংলাদেশের সামনে বাধা হয়ে দাড়াচ্ছে বৃষ্টি।
কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচের শুরুতেও বৃষ্টি বাধায় পড়লো টাইগাররা।
তবে বৃষ্টি বাধা শেষে বল হাতে ফের মাঠে নেমেছে টাইগাররা। আর মাঠে নেমেই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে লেগ বিফরের ফাঁদে ফেলেছেন মোস্তাফিজ। এরপর দূর্দান্ত বোলিং করছে অধিনায়ক মাশরাফি ও মোস্তাফিজ জুটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডের যেকোনো ১১ জনকেই ব্যাটিং করানো যাবে। তার সঙ্গে বোলিং করতেও পারবেন স্কোয়াডের যেকোনো ১১ জন।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন…
