৪৫ বছর পর একসঙ্গে ধর্মেন্দ্র-রেখা

মুক্তি পেল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবির ট্রেলার৷ মাসখানেক আগে মুক্তি পেয়েছিল টিজার৷ ফের দেওল পরিবারের যাদুতে মুগ্ধ দর্শক৷ বরাবরের মতো কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র এবং তাঁর দুই ছেলে সানি এবং ববি রয়েছেন ছবির মুখ্য ভূমিকায়৷

‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির ফ্র্যানচাইজের তৃতীয় ছবি এটি৷ প্রথম ছবিটি সুপারহিট হলেও, দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন সফল হতে পারেনি৷ তবে তৃতীয় পার্ট ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ টিজারেই কুপোকাত হয়েছে দর্শকরা৷

ট্রেলারে শুরু হয় ‘ইয়ামলা’কে দিয়ে৷ ইয়ামলার চরিত্রে অভিনয় করছেন ধর্মেন্দ্র৷ যার জীবনে বার্ধক্য দেখা দিয়েছে ঠিকই, তবে তার মন এখনও যৌবনকে ধরে রেখেছে৷ বয়স ষাট পেরলেও তার আত্মা এখনও আবদ্ধ বছর পঁচিশে৷ তারপর সানি দেওলের আগমন৷ পুরনো ডায়লগ ‘ঢাই কিলো কা হাত’র নস্টালজিয়ায় ফের ভাসতে পারে সানি-ভক্তরা৷ ছবিতে তিনি একজন শক্তিশালী পুরুষের চরিত্রে অভিনয় করেছেন৷ তবেট্রেলারে খুব একটা তার অভিনয়ের কিংবা অ্যাকশনের ঝলক পাওয়া যায়নি৷

শেষে এন্ট্রি নেন ববি দেওল৷ ববির নাম ছবিতে ‘কালা’৷ আর সেই নাম নিয়েই যত সমস্যা তার৷ নাম এমন হওয়ার কারণে প্রতিদিন রাতে বাড়ির ছাদে গিয়ে মদ্যপান করেন তিনি৷ তবে তার নামের সমস্যাকে ব্যাকসিটে রেখে, ‘কালা’র জীবনে প্রবেশ করবে একজন সুন্দরী নারী৷ সেই নারীর ভূমিকায় অভিনয় করেছেন কৃতি খারবান্দা৷ ববি এবং কৃতির প্রেম ছবির মূল বিষয় গুলির মধ্যে একটি৷

ধর্মেন্দ্র, সানি এবং ববিকে গুজরাতি বলতেও দেখা যাবে৷ তবে ভিডিওর শেষে রয়েছে বিশেষ চমক৷ সালমান খানের ক্যামিও রয়েছে ‘মাস্তানা’৷ ধর্মেন্দ্রর বাড়িতে এই নামেই প্রবেশ করেন সালমান৷ টিজারে সবচেয়ে বেশি দৃশ্য ববি দেওলেরই রয়েছে৷

ছবিতে একটি বিশেষ গানও রয়েছে৷ সেই গানে সোনাক্ষী সিনহা, রেখা এবং সালমান খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে৷ কিংবদন্তি অভিনেত্রী রেখাকে ছবিতে ৪৫ বছর পর ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা গেল৷ গানটিতে রেখা, সালমান এবং সোনাক্ষীর পাশাপাশি ছবির গোটা স্টারকাস্টকেই দেখা গেছে৷ ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ আগস্ট৷ সিনেমাটি পরিচালনা করেছেন নভনিয়ত সিং৷

Share
আপনার মন্তব্য
এই পাতার আরো খবর

৪৫ বছর পর একসঙ্গে ধর্মেন্দ্র-রেখা (ভিডিও) ৪৫ বছর পর একসঙ্গে ধর্মেন্দ্র-রেখা (ভিডিও)
দর্শকদের অনুরোধে ‘কলুর বলদ-২’ দর্শকদের অনুরোধে ‘কলুর বলদ-২’
ইউটিউবে আসছে ‘যদি একদিন’ ছবির গান ইউটিউবে আসছে ‘যদি একদিন’ ছবির গান
‘সময়টা বদলায়নি একটুও এই পঁচিশ বছরে’ ‘সময়টা বদলায়নি একটুও এই পঁচিশ বছরে’
মুঘলদের কাহিনী নিয়ে করণের ছবিতে তারকার ঝাঁক মুঘলদের কাহিনী নিয়ে করণের ছবিতে তারকার ঝাঁক
মুক্তির ৫০ বছর পর ফিরে আসছে ‘ময়নামতি’ মুক্তির ৫০ বছর পর ফিরে আসছে ‘ময়নামতি’
গোপন কথা জানালেন পুনম গোপন কথা জানালেন পুনম
আতিফ আসলামকে ‘বয়কট’ করছে তার ভক্তরা! আতিফ আসলামকে ‘বয়কট’ করছে তার ভক্তরা!
হিন্দি ছবিতে বাংলা সংলাপ, বাংলা গান! হিন্দি ছবিতে বাংলা সংলাপ, বাংলা গান!
যে কারণে ফের বিতর্কে স্বরা ভাস্কর! যে কারণে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
জাতীয় নাট্যশালায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ সোমবার সন্ধ্যায়
প্রেমিকার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা! প্রেমিকার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা!
আলিয়াকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন রণবীরের মা-বাবা! আলিয়াকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন রণবীরের মা-বাবা!
‘সালমান ভাল মানুষ, সোনাক্ষী আমার মেয়ের মতো’ ‘সালমান ভাল মানুষ, সোনাক্ষী আমার মেয়ের মতো’