৩০ রানে ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

এ যেন সাকিব-মিরাজ তান্ডব চলছে মিরপুরে। একের পর এক উইকেট নিয়ে লন্ডভন্ড করে দিচ্ছে উইন্ডিজ ব্যাটিং লাইনআপকে। মিরাজের ২য় শিকারে ৪র্থ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্যটা বিশাল। আর সেই বিশাল লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে বল হাতে এসেই বিষাক্ত ছোবল মারলেন সাকিব আল হাসান। তার অগ্নিঝরা বোলিংয়ে রানের খাতা না খুলেই ফিরে গেছেন উইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট।

সাকিবের পর আঘাত হানেন মিরাজ। পাওয়েলকে সরাসরি বোল্ড করেন তিনি। এরপর আবারো সাকিব ম্যাজিক। অ্যমব্রিসকে বোল্ড করে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় উইকেটের শিকার করেন তিনি। সাকিবের পর আবারো মিরাজ আঘাত। এবার তুলে নেন নিজের ৩য় ও দলের ৫ম উইকেট। ৫ জন ব্যাটসম্যানই সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০ রান। হেটমায়ার ৫ ও ডওরিচ ১ রান করে ব্যাট করছেন।

এর আগে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে ১০ উইকেট হারিয়ে ৫০৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।