৩০ ঘন্টা পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছালেন মাশরাফি

১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে জ্যামাইকে উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশের ওডিআই অধিনায়খ মাশরাফি বিন মতুর্জা। জ্যামাইকায় পৌঁছান বাংলাদেশের সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর ৬টায়। অর্থাৎ, প্রায় ৩০ ঘন্টা ভ্রমন ক্লান্তি শেষে মাশরাফি ক্যারীবিয় দ্বীপপুঞ্জে পৌঁছে। ঢাকা থেকে জ্যামাইকার সরাসরি ফ্লাইট না থাকায় মাশরাফিকে যেতে হয়েছে ভেঙে ভেঙে।

প্রথম ঢাকা থেকে দুবাই। এরপর ইতালির মিলানে, সেখান থেকে নিউইয়র্ক হয়ে জ্যামাইকায়। মাশরাফি যখন জ্যামাইকায় পৌঁছায় তখন সেখানে মধ্যরাত। ভোর হেরই প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।দীর্ঘ ভ্রমন ক্লান্তির কারণে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে পারে টাইগাররা।

আগামী ২২ জুলাই সিরিজের প্রথম ‍ওডিআই ম্যাচে মাঠে নামবে দু‘দল। সফরে তিনটি ওডিআই খেলে মাশরাফি আবার দেশে ফিরে আসবে।