ঢালিউড কিং শাকিব খান এবং টালিউড সুপার স্টার জিৎ এর মধ্যে কার সিনেমা ভাল চলবে বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা তা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু তা হলো না সাফটা চুক্তিতে আমদানীকৃত জয়দীপ মুখার্জী পরিচালিত শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ভাইজান এলো রে ২৭শে জুলাই বাংলাদেশের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমে গুনজন শোনা গিয়েছিল। জিৎ এবং বিদ্যা সিনহা শাহ মিম অভিনীত সুলতান দ্যা সেভিয়ার এবং শাকিব শ্রাবন্তী এবং পায়েল সরকার অভিনীত ভাইজান এলো রে ২০শে জুলাই মুক্তি পাবে। কিন্তু এখন শুধু সুলতান দ্যা সেভিয়ার ২০ তারিখ মুক্তি পাবে। ভাইজান এলো রে সিনেমাটির প্রযোজনা সংস্থা হলো ওপার বাংলার এসকে মুভি। বাংলাদেশে আমদানী করে মুক্তি দিচ্ছে এন.ইউ আহম্মেদ ট্রেডার্স। সিনেমাটি গত রোজার ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল এবং ভালো ব্যবসা করে। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান যেহেতু এই সিনেমার প্রধান নায়ক এই ছবির প্রযোজক বাংলাদেশে এটির ভালো ব্যবসা আশা করছেন। এই সিনেমায় শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। শাকিব ছাড়া ও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী এই সিনেমায় অভিনয় করেছেন।
