বিশ্বকাপের ৪৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাব্বির রহমানের জায়গায় একাদশে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রুবেল হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের সেমি ফাইনালের স্বপ্নটা শেষ হয়েছে ভারতের বিপক্ষে হেরে। তবে লড়াইটা বাংলাদেশের এখনো বাকি, মর্যাদার লড়াইয়ে নেমেছে টাইগাররা।
ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে সাইফউদ্দিন ফিরিয়ে দেন ফখর জামানকে। দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। পয়েন্টে দাঁড়ানো মিরাজের তালুবন্দি হওয়ার আগে ফখর ৩১ বলে এক বাউন্ডারিতে করেন ১৩ রান।
ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ
PAK 138/1 (27.1) CRR: 5.08
RBabar Azam: 67
Imam-ul-Haq: 52
এর আগে পাকিস্তান বিশ্বমঞ্চে বাংলাদেশকে হারাতে পারেনি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম এবং ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত হয় ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।
মূলত এই ম্যাচটি মর্যাদার লড়াই। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে কেবল একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে সেবার শেষ হাসিটা হেসেছিল টাইগাররা। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে। আট থেকে উঠে এসেছে সাতে। আর রেটিং পয়েন্টও বেড়ে দাঁড়িয়েছে ৯১ তে। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে ছয় নম্বরে। পাকিস্তানকে হারিয়ে রেটিং পয়েন্টও বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ।
ম্যাচটি সরাসরি দেখতে নিচের লিংকে ক্লিক করুন…
https://urlzs.com/DVzKF
https://www.rabbitholebd.com/index.php/login/index
https://www.bioscopelive.com/en/
