তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নেপিয়ারে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে ২৩৩ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। মিঠুন-সাঈফের দৃঢ়প্রত্যয়ী ব্যাটিংয়ে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৩২ রান করতে পেরেছে বাংলাদেশ। মিঠুন করেছেন সর্বোচ্চ ৬২ রান ও সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ৪১ রান। সিরিজে এগিয়ে যেতে নিউজিল্যান্ডের করতে হবে ২৩৩ রান।
মিঠুন-সাঈফের দৃঢ়প্রত্যয়ী ব্যাটিংয়ে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২৩২ রান করতে পেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
২৩৩ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৮.৪ ওভার শেষে বিনা উইকেটে ৩৭ রান।
