২০০ ম্যাচে কম খেলেই আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব

অন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারে আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল ৫৪১।

এদিন ১টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা এখন ৫৪২।আর সাকিব এই রেকর্ড গড়েছেন আফ্রিদির চেয়ে ২০০ ম্যাচ কম খেলে।

পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির উইকেট সংখ্যা ৫২৪ ম্যাচে ৫৪১ উইকেট। আর সাকিব মাত্র ৩২৪ ম্যাচে খেলে ছাড়িয়ে গেছেন আফ্রিদিকে।

এদিকে সাকিবের সামনে কেবল মাত্র একজন অলরাউন্ডার উইকেটের দিক দিয়ে এগিয়ে আছেন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকান লিজেন্ড জ্যাক ক্যালিস, তার উইকেট সংখ্যা ৫৭৮ টি