ভারত একটি হিন্দু রাষ্ট্র আর কিন্তু সেখানে মুসলিমদের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু সেখানে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা হয় বিশেষ করে গরু নিয়ে।
ভারতে গোরক্ষার নামে মুসলমানদের ওপর নির্যানের ঘটনা দিনি দিন বৃদ্ধি পাচ্ছে।গত কয়েক মাসে গরুর মাংস খাওয়া, গরু পালন করা এবং গরু বিক্রি করার অভিযোগে প্রায় ৪৫ জন মুসলমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দেশটির তথাকথিত গোরক্ষকরা।
পরিস্থিতি এমন চলতে থাকলে ভারত ১৯৪৭ সালের মতো আরেকবার ভেঙে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীনগরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেতা মুজাফ্ফর হোসেন বেগ। জম্মু-কাশ্মীরের সাবেক এ উপ-মুখ্যমন্ত্রী শনিবার বলেন, গোরক্ষার নামে যদি মুসলিমদের হত্যা করা হতে থাকে তাহলে ভারত আরও একটা বিভাজনের মুখে পড়তে পারে। মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করতে পারে।
সম্প্রতি আলোয়ারে রাকবার খান নামে এক মুসলিমকে হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে গত বছর একই স্থানে আরেক মুসলিমকে হত্যা করা হয়েছিল। ওই সময় পেহলু খান নামের ৫০ বছরের এক বৃদ্ধকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে গোরক্ষকরা।
তবে গোরক্ষার নামে গণপিটুনির এই ঘটনা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও এমন ঘটনা অব্যহত রয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এমন ৪০টি ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলোতে ৪৫ জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
