১৬ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিলেট আন্তর্জাতিক ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং ভাইকিংস। ইতিমধ্যে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

দারুণ শুরুর পর উইকেট হারাল চিটাগংঃ

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট দেখে শুনে শুরু করেন। তবে ডেলপোর্ট ১৩ রান করে শফিউলের বলে ভিসের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে।

খুলনা টাইটান্স একাদশঃ

জুনায়েদ সিদ্দিকী, পল স্টারলিং, আল আমিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, লাসিথ মালিঙ্গা এবং শুভাশিস রায়।

চিটাগং ভাইকিংস একাদশঃ

মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

চিটাগং ভাইকিংসঃ ১৫৯/৩ (১৬ ওভার)

সানাকা ১২*, মুশফিকুর রহিম ৪৩* সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর