ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজকের ম্যাচে কোন একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। তবে দুটি পরিবর্তন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেটে ৬১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। তামিম ইকবাল ৩৫ এবংসাকিব১১ রানে অপরাজিত আছেন। ৩০ বলে ১০ রান করে আউট এনামুল হক বিজয়।বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মোর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, আলজেরিয়া জো
https://youtu.be/CGw-dT-fs6w
