প্রতিদিন কত রকমের অপরাধ সঙ্ঘটিত হচ্ছে আমাদের চারিপাশে। বিশেষ করে ভারতে এই অপরাধের সংখ্যা আরও বেশি। যেন প্রতিদিনই নিত্য নতুন সব অপরাধের ঘটনা ঘটে চলেছে সেখানে।
ভারতের জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়ক বাপ্পা সাহ। গত১০ দিন আগে বন্ধুদের সঙ্গে চড়ুইভাতি করতে গিয়ে নিখোঁজ হন এই ক্রিকেটার।দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের সময় তার শরীরে অন্তর্বাস ছাড়া কোনো পোশাক ছিল না। খরস্রোতা নদীতে বাপ্পা যেখানে নিখোঁজ হয়েছিলেন দেহ মিলেছে সেই জায়গা থেকে স্রোতের উলটো দিকে। ফলে তাকে হত্যার অভিযোগ বিশ্বাসযোগ্য হয়েছে পুলিশের কাছে।
বাপ্পার পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, মদ খাইয়ে গুম করে দেয়া হয় বাপ্পাকে।কিন্তু কে বা কারা করেছে সেটি এখনই নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
