১০ কোটি টাকার প্রস্তাব পেয়েও দেশের সাথে বেঈমানি করেনি মাশরাফি

তর্ক- বিতর্ক তাকলেও বর্তমান বাংলাদেশের সেরা ক্রিকেটার বলা হয় মাশরাফিকে। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ কিছু গল্প শুনিয়েছেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমি শুধু জানি আমি আমার জীবনটা ক্রিকেটের জন্যই সঁপে দিয়েছি এমনকি নানা কষ্টে হৃদয়ে র;ক্ত;ক্ষ;রণ

হয়েছে বারবার তবুও ক্রিকেটই আমার সব। টাকাই যদি মাণদন্ড হত চোটে পড়ে ক্যারিয়ার শঙ্কায় পড়েছে অনেকবার তখনই কিন্তু ভিন্ন কিছু করতে পারতাম।

১০ কোটি টাকার প্রস্তাব পেয়েও আইসিএল খেলতে যাইনি। আমি আমার জীবন দিয়ে ক্রিকেট খেলেছি। হয়তো বড় কোন খেলোয়াড় হতে পারিনি কিন্তু নূন্যতম সম্মান আশা করতে পারি।’