বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ ও আয়শা শ্রফ দম্পতির ছেলে টাইগার শ্রফ। ‘বাঘি’, ‘বাঘি টু’, ‘মুন্না মাইকেল’ ও ‘অ্যা ফ্ল্যাইং জেট’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে অভিনয় করেছেন টাইগার শ্রফ।
শোনা যাচ্ছে- মুম্বাইয়ের খেরে ১০০ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন টাইগার শ্রফ। যেখানে রয়েছে ৮টি বেডরুম।
মজার বিষয় হলো- ‘বাঘি’খ্যাত এই তারকার নতুন বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন করেছেন বলিউডের আরেক অভিনেতা জন আব্রাহামের ভাই অ্যালান। সবকিছু ঠিকঠাক হলে ২০১৯ সালে নতুন বাড়িতে উঠবেন টাইগার শ্রফ।
