১ম ওয়ানডেতে বাংলাদেশের- টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডেত দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল জয় পায় ৪৮ রানে। যার ফ্লে বাংলাদেশ দল ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১-০ তে এগিয়ে যায়।
এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে গতিতে বল করেন মোস্তাফিজ। মোস্তাফিজের একটি বল ১৪০ কিমি পর্যন্ত উঠে। এছাড়াও দুর্দান্ত কাটারে ১৩৬ কিমি গতিতে তিনি তুলে নেন ১ম উইকেট। তবে বাংলাদেশ দলের ইতিহাসে সবচেয়ে গতিতে বল করা রুবেলের বলের গতি এই ম্যাচে ১৩০ কিমির মধ্যেই সীমাবদ্ধ ছিলো।
উল্লেখ্য ২য় ওয়ানডেতে আগামী ২৬ তারিখে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৩য় ওয়ানডেটি মাঠে গড়াবে আগামী ২৮শে জুলাই।
