আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রিস্টলে সেঞ্চুরি হাঁকিয়েছে উইকেটকিপার শেই হোপ। তার করা সেঞ্চুরি ও রাসেলের ঝড়ো ২৫ বলে ৫৪ রানের ইনিংসে ৪২১ রান তুলে উইন্ডিজ। হোপ খেলেন ৮৬ বলে ১০১ রানের ইনিংস।
ব্রিস্টলে টস হেরে ব্যাটিং পায় উইন্ডিজ। ম্যাচটা যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি সেহেতু সেই হিসেবেই নিয়েছে উভয় দল। এইদিন গেইলের সঙ্গে ওপেনিং করতে নামেন এভিন লুইস। দুই ব্যাটসম্যানই শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন। দুই ওপেনার মিলে গড়েন ৫৯ রানের জুটি। ২২ বলে ৩৬ রান করে আউট হন গেইল।

ব্রিস্টলের ব্যাটিং বান্ধব উইকেট পেয়ে নিজেদের ব্যাটিং অনুশীলনটা বেশ ভালোভাবেই করেছেন হোপ ও লুইস। হোপ শুরু থেকেই ছিলেন বেশ আক্রমণাত্মক। দলীয় ১৪৩ রানে আউট হন লুইস (৫০)। লুইসের পর ফিফটি হাঁকান হোপও। ড্যারেন ব্রাভোর সঙ্গে জুটির আশ্বাস দিলেও সেটি থামে দলীয় ১৯১ রানে। শিমরন হেটমায়ারও ঝড়ো ব্যাটিংয়ের আশ্বাস দিয়েছিলেন কিন্তু তার ইনিংস বড় করতে পারলেন না।
হেটমায়ার আউট হলে হোপের সঙ্গে যোগ দেন হোল্ডার। ব্যক্তিগত ৮৬ বলে ১০১ রান করে আউট হন হোপ। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন আন্দ্রে রাসেল। দলীয় ৩৬৭ রানে হোল্ডার আউট হন ৪৭ রান করে। ২৫ বলে ঝড়ো ৪৮ রানের ইনিংস খেলে আউট হন রাসেল।
শেষদিকে ব্র্যাথওয়েটের ২৪ ও নার্সের ৯ বলে ২১ রানের কল্যাণে ৪২১ রান সংগ্রহ করে উইন্ডিজ।
