হোপের সেঞ্চুরিতে কত রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ?

২য় ওয়ানডের মতো শেষ ওয়ানডেতেও একাই লড়লেন শাই হোপ। দলের বাকি ৯ জন ব্যাটসম্যান মিলেও তার একজনের রান করতে পারেনি। সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। কিন্তু তিনিই লড়লেন এক প্রান্ত আগলে রেখে।

দ্বিতীয় ওয়ানডের পর শেষ ওয়ানডেতেও শাই হোপের সেঞ্চুরিতে বাংলাদেশকে সম্মানজনক টার্গেট ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ১০৮ রান করে অপরাজিত থেকে গেছেন হোপ।

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বিধ্বংসী রুপ ধারণ করেছিল মিরাজ একাই তুলে নিয়েছে চার চারটি উইকেট। এছাড়া সাকিব ২টি, মাশরাফি ২টি ও তরুণ সাইফুদ্দিনও পেয়েছেন একটি উইকেট।

টসে জিতে বোলিংয়ে নেমে ম্যাচের ৪র্থ ওভারেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মিরাজ। চন্দরপাল হেমরাজকে ফেরান তিনি।

এরপর ম্যাচের ১৪তম ওভারেও উইকেটের আঘাত হানেন মিরাজ। ব্রাভোকে সরাসরি বোল্ড করেন তিনি। ১০ রান করেই ফিরে গেছেন তিনি।

এরপর পরপর ৩ উইকেট তুলে নেন মিরাজ ও সাইফুদ্দিন। মিরাজ সাইফুদ্দিনের পর সাকিবও তুলে নেন নিজের ২ উইকেট। সাকিবের পর পরপর ২ উইকেট তুলে নেন মাশরাফি।

এক প্রান্ত আগলে রেখে ১২১ বলে দূর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। পরপর ২ ম্যাচে ২ সেঞ্চুরি করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভার শেষে ১৯৮ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৯৯ রান।

বাংলাদেশের একাদশ : তামিম, লিটন, সৌম্য, মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সাইফউদ্দীন, মিরাজ, মাশরাফি (অধিনায়ক) এবং মোস্তাফিজ।