হিন্দুদের গঙ্গা যাত্রাপথ ধুঁয়ে পরিস্কার করে দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা

ভারতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ছট উত্‍সব। সেখানেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল টিটাগড়। ছট উত্‍সব পালনকারী হিন্দু মায়েদের গঙ্গা যাত্রা পথ ধুয়ে পরিষ্কার করে দিলেন মুসলমানরা। সেদেশে যেখানে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, সেখানে এই ছবি নজর কাড়ল সবার।

টিটাগড়ের মুসলিম সম্প্রদায়ের নাগরিকরা টিটাগড়ের জি.সি.রোড, আতিয়ার রহমান রোড ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর পানি দিয়ে ধুয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন। এই রাস্তা দিয়ে ছট উত্‍সব পালন করতে হিন্দু মায়েরা দণ্ডি কেটে গঙ্গা যাত্রা করবেন।

তাই মুসলিম সম্প্রদায়ের ভাইরা সেই রাস্তা মঙ্গলবার দুপুরের মধ্যেই ধুয়ে পরিষ্কার করে দিলেন, যাতে নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে ছট উত্‍সবে গঙ্গার উদ্দ্যেশ্যে যাত্রা করতে পারেন হিন্দু মায়েরা। গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে জানানো হয়েছে।