হাসতে নেই মানা

* জোকস-১

মেয়ে: আমাকে বিয়ে করার জন্য এই শহরের অর্ধেক লোক পাগল।

ছেলে: ওমা সে কী, অর্ধেক লোক পাগল?

মেয়ে: হ্যাঁ, অর্ধেক লোক। কারণ বাকি অর্ধেকের সঙ্গে আমার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।
* জোকস-২

স্বামীর পোশাকে অন্য নারীর চুল

স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী তার কাছে একটি ছোট প্যাকেট দিয়ে বললেন-

স্ত্রী: এটাতে তোমার মহিলা টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ওষুধ আছে।

স্বামী: কেন, চুল ওঠার ওষুধ দিয়ে সে কী করবে?

স্ত্রী: কারণ তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।
* জোকস-৩

গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়া শেষে সালিশে বসেছে মাতুব্বররা-

মাতুব্বর: যখন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল; তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে?

সাক্ষী: জ্বি হ্যাঁ।

মাতুব্বর: এ ঝগড়া থেকে তোমার কী ধারণা হলো?

সাক্ষী: আমি জীবনেও বিয়ে করব না।