বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকে ভরা ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে বাংলাদেশের করা ২৪৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৪৭.১ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় কিউইরা।
এদিকে ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াইয়ে সবার মন জয় করে নিয়েছে বাংলাদেশ দল ও মাঠে উপস্থিত থাকা টাইগার ভক্তরা।
ন্যাটিংহ্যামশায়ার ওভালে এরআগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন তুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। হ্যানরি-বোল্টদের গতি সামলে রানও তুলেছিল দুজন। তবে ইনিংসের নবম ওভারে হেনরির বলে সৌম্য ২৫ রান করে বিদায় নেন সৌম্য। এর কিছুক্ষণ পরই ২৪ রান করে বিদায় নেন তামিমও।
পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন সাকিব-মুশফিক।
শুরু ধাক্কা সামাল দিয়ে অর্ধশত রানের জুটি গড়েন তারা। ইনিংসের ২৪ তম ওভারে ভুল বুঝা বুঝিতে রান আউট হয়ে ফিরে যান মুশফিক(১৯)। মুশফিক বিদায় নিলেও ৫৪ বলে টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেন সাকিব।
কিন্তু থিতু হতে পারলেনা সাকিবও। ৬৪ রান করে তার বিদায়ের পর কিছুটা আশা দেখান মিথুন-মাহমুদউল্লাহ। ছোট পার্টনারশিপের পর মিথুন ২৬ আর মাহমুদউল্লাহ ২০ রান করে বিদায় নিলে দ্রুতই ফিরে যান মিরাজ-মোসাদ্দেকও। একদিকে হাল ধরে ২৩ বলে ২৯ রান করলেও ৪৯.৪ ওভারেই ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
কিউইদের হয়ে হ্যানরি ৪ ও বোল্ট সর্বোচ্চ ২ উইকেট নেন।
২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করে গাপটিল-মুনরো দারুণ শুরু করলেও সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরে বাংলাদেশ। দারুণ সুযোগ পেয়েও এই সময় কিউই অধিনায়ক উইলিয়ামসনের রান আউট মিস করে মুশফিক। এরপর টেইলর ও উইলিয়ামসন করেন ১০২ রানের জুটি। টেইলর ৮২ ও উইলিয়ামসন ৪০ রান করেন।
তবে শেষ দিকে মিরাজ-মোসাদ্দেক ও সাইফউদ্দিনের দারুণ বোলিংয়ে ৮ উইকেট তুলে নিয়ে রোমাঞ্চের জন্ম দেয় বাংলাদেশি বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত স্যান্টনারের অপরাজিত ১৭ রানে ২ উইকেট হাতে ৪৭.১ ওভারে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
বাংলাদেশের পক্ষে সাকিব, মিরাজ, মোসাদ্দেক ও সাইফউদ্দিন দুইটি করে উইকেট নেন।
