হাতে ৬ সিনেমা, নিজেকে ‘স্টাইল আইকন’ মনে করেন জায়েদ খান

অ’ভিনেতার চেয়ে নেতা হিসেবে বেশি জনপ্রিয় ঢাকাই সিনেমা’র চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনটিভির ‘সেলিব্রেটি আড্ডা : রূপকথার রাত’ আয়োজনে অ’তিথি হয়েছিলেন তিনি। সেই আয়োজনে নেতা জায়েদ খানকে টেলিফোনে প্রশংসায় ভা’সিয়েছেন চিত্রনায়িকা আঁচলসহ অনেকে।

আয়োজনে জায়েদ খান জানিয়েছেন, তাঁর হাতে এখন আছে ছয় সিনেমা। সেই তালিকায় আছে মনতাজুর রহমান আকবরের ‘লাভিং মালয়েশিয়া’ ও ‘আ’গু’নের চোখে প্রে’ম’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয়…ভালোবাসা’, এফ আই মানিকের ‘এ দেশ তোমা’র আমা’র’, শফিক হাসানের ‘বাহাদুরি’ এবং আহমেদ আলী মামুনের ‘র’ক্তাক্ত প্রে’ম’।

শ্রাবণ্য তৌহিদা ও ইভান সাইর সঞ্চালিত ঘণ্টাব্যাপী ওই আয়োজনে প্রশ্ন রাখা হয়েছিল, জায়েদ খান নিজেকে স্টাইল আইকন মনে করেন কি না? উত্তরে ‘হ্যাঁ’সূচক মন্তব্য করেছেন এই চিত্রনায়ক। যদিও এই আয়োজনে নিজেকে সফল নায়ক মনে করেন কি না প্রশ্নে ‘না’সূচক উত্তর দিয়েছেন জায়েদ খান। বলেছেন, ‘আমি সফল হয়েছি কি না, নিজে দাবি করলে হবে? আমা’র অনেক সময় পড়ে আছে, স্বল্পই তো আমা’র ক্যারিয়ার।’

এই চিত্রনায়কের কাছে আরও প্রশ্ন রাখা হয়েছিল, ঢাকাই সিনেমা’র অধিকাংশ চিত্রনায়ক তাঁকে শত্রু মনে করেন কি না? উত্তরে জায়েদ খান ‘হ্যাঁ’সূচক মন্তব্য করেছেন। ২০০৮ সালে মহম্ম’দ হান্‌নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমা’র মাধ্যমে অ’ভিনয়জীবন শুরু করেন জায়েদ খান। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।