‘হাইলি রেটেড’ দল বাংলাদেশ : মরগান

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে ইংল্যান্ড। তারপরও ব্রিটিশ সংবাদ মাধ্যম মরগানদের ফেবারিট মনে করছে।

তবে ইংলিশ অধিনায়কের চোখে সমীহ, ‘বাংলাদেশ দলকে যে যাই ভাবুক আমরা হুমকি হিসেবেই দেখছি।’

বাংলাদেশের টপ অর্ডারে উচ্চমানের ব্যাটসম্যান আছেন। তাদের অভিজ্ঞতা অনেক। এই অভিজ্ঞতায় তাদের আলাদা দলে পরিণত করেছে।

ওভালে স্পিন দিয়ে কিউইদের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। সাকিব-মিরাজদের নিয়ে তাই সতর্ক আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মরগান।

বাংলাদেশের স্পিন এবং অভিজ্ঞ ব্যাটসম্যানরা তাদের কাজটা কঠিন করে তুলতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান ইয়ন মরগান। তার চোখে বিশ্বকাপের ‘হাইলি রেটেড’ দল বাংলাদেশ।

তবে সোপিয়া গার্ডেনের আয়তন কিছুটা চিন্তায় ফেলতে পারে টাইগারদের। এখানে আগের দুই ম্যাচ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে কাজটি সহজ হবে না মাশরাফিদের। স্বাগতিক এবং ফেবারটি পোমসরা। সঙ্গে পাচ্ছে ইংল্যান্ডের ছোট মাঠগুলোর একটি। ওদিকে বাংলাদেশ আক্রমণ শানে স্পিন দিয়ে। ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যানদের বড় শট খেলা থেকে নিবৃত্ত করা হবে বোলারদের বড় পরিক্ষা। ব্যাটিংয়ে টাইগাররাও কম কিসে! সৌম্য-তামিম কিংবা মুশফিকরা তাদের সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখেন।