হযরত ইব্রাহীম আলাইহিস সালামের জ’ন্মস্থান ইরাকের প্রাচীন নগরী উর-এ গিয়ে আন্তধ’র্মীয় সম্প্রীতির ডাক দিলেন পোপ ফ্রান্সিস।
শনিবার (৬ মা’র্চ) প্রাচীন এ সভ্যতায় যান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধ’র্মগুরু। ৬ হাজার বছর আগে সভ্যতার শী’র্ষে ছিলো ইরাকের দক্ষিণাঞ্চলীয় এ শহর।
বলা হয়, এখানেই প্রথম চাকা তৈরি হয়, জ্বা’লা’নি হিসেবে তেলের ব্যবহার শুরু হয়। মেসোপটমিয়ান সভ্যতার শহরটি বিশ্বের অন্যতম গু’রুত্ব পূর্ণ প্রত্নতাত্বিক নিদ’র্শন।
ধারণা করা হয়, হযরত ইব্রাহীম আলাইহিস সালামের জ’ন্ম এখানে।
মুসলিম, ইহুদি, খ্রি’স্টান-তিন ধ’র্মের মানুষই নিজেদের ধ’র্মের পিতা হিসেবে বিবেচনা করেন এ নবীকে। উর শহরকে তাল আল মুকায়ের নামেও ডাকা হয়।
শনিবার এ শহরে গিয়ে, মুসলিম ও খ্রি’স্টানদের মধ্যে দূ’রত্ব কমানোর আহবান জা’নান পোপ ফ্রান্সিস। প্রার্থনা করেন, বিভিন্ন ধ’র্মের প্রতিনিধিদের সাথে নিয়ে।
