হতাশ! সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না এনামুল হক!

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে আজ প্রোভিডেন্স স্টেডিয়ামে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু মাঠে নামে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলেই নার্সকে ক্যাচ দিয়ে হোল্ডারের বলে সাঝঘরে ফেরেন এনামুল হক। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান। দীর্ঘ দিন পর ওয়ানডে দলে ডাক পেয়ে চূড়ান্ত ব্যর্থ হলেন এনামুল হক ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, শায় হোপ, জেসন মোহাম্মদ, শিমনন হ্যাটমিয়ার, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, এশলি নার্স, আলজারির জোসেফ।