হঠাৎ ফিলি’স্তিনের প্রেসিডেন্টকে সৌদি বাদশাহর ফোন

ফিলি’স্তিনের গা’জা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হা’মলা চালানোর পর অবশেষে যু’দ্ধবি’রতির ঘোষণা দিয়েছে ইস’রায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাত ২টায় ইসরাইল ও হামাস দুই পক্ষই যু’দ্ধবি’রতিতে যায়।

একইদিন ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মাহমুদ আব্বাসকে সালমান বিন আব্দুল আজিজ আশ্বস্ত করেন, সৌদি আরব দখলদার ইস’রায়েলি সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে।

আমরা জেরুজামেলে মুসলিমদের ওপর হা’মলা ও উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি আরব সব সময় ফিলি’স্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে।

জবাবে সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেন, ফিলি’স্তিনে ইস’রায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব বিশ্ব সম্প্রদায়, মুসলিম বিশ্ব ও আরব সংগঠনগুলোকে একত্রিত করতে কাজ করেছে। এজন্য ফিলি’স্তিনের জনগণের পক্ষ থেকে আমি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।