হঠাৎ কেন হেলমেট খুলে মাঠের মধ্যেই সিজদাহ দিলেন সাকিব?

আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোন ইনিংস খেলে তিনি সেজদা দিয়েছেন এমন ঘটনা আজও ঘটেনি। বড় ইনিংস খেলার পর কোন রকম ব্যাট উঁচু করেই সেলিব্রেট করেছেন। কিন্তু চলতি বিপিএলের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ফিফটি করে তার সেজদা দেওয়ায় অবাক হয়েছে ক্রিকেটপ্রেমীরা।

সিলেটে অসাধারণ এক ফিফটি করলেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলে নিজ দল ঢাকার হয়ে এবারের আসরে এটাই তার প্রথম ফিফটি।

ওয়ার্নারের সিলেটের বিপক্ষে ফিফটির ঘরে পৌছাতে সাকিবের খরচ হয়েছে মাত্র ৩০ বল। দূর্দান্ত এই ফিফটি হাঁকিয়ে হেলমেট গ্লাভস খুলে সিজদায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। দৃশ্যটি নজর কেড়েছে মাঠের ভিতরের বাহিরের সকলের।

তবে সাকিবের সেজদা দেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ডাকা ডায়নামাইটসের মিডিয়া ম্যানেজার। তিনি জানান, সাকিব গত বিপিএলের গত দুই আসরে কোনো ফিফটি করতে পারেননি। তাই ফিফটি পাওয়াতে সেজদা দিয়ে উদযাপন করেন।

বিপিএলে সর্বশেষ সাকিব ফিফটি করেছেন বিপিএলের তৃতীয় আসরে। ২০১২-১৩ মৌসুমে দুটি ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসান। সেবার সাকিবের দল ঢাকা চ্যাম্পিয়নও হয়েছিল। সাকিব হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এরপরের দুই আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা-রংপুর। সাকিবের ব্যাট থেকেও আসেনি কোনো ফিফটি।

সেই অধরা ফিফটি পেলেন আজ। শুধু ফিফটিই পাননি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সাকিব ৬১ রানে অপরাজিত থাকেন। ৪১ বলে আটটি চার ও দুটি ছয়ের মারে সাকিব এ রান করেন। সাকিব শুধু ব্যাটিংয়ে রান পাননি বল হাতেও পেয়েছেন উইকেটের দেখা। সিলেটের দুজন ব্যাটসম্যানকে পাঠিয়েছেন প্যাভিলিয়নে।