স্মিথ-ওয়ার্নারের পালে সুখের হাওয়া

ইতিহাস-বাস্তবতা বলে, এই জগতে কেবল আশাবাদীরাই শতভাগ সফল। তাদের পক্ষে সম্ভব বিধ্বস্ত পরবর্তীতে নিজেকে নতুনভাবে সাজানো। ঝড়ে জাহাজ ডুবে গেলেও কাঠ-খড় আঁকড়ে ধরে নতুন গন্তব্যের সন্ধান লাভ সম্ভব। কিংবা ইংল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের মতো বরংবার হেরে গিয়েও টিকে থাকার লড়াই সম্ভব।

আশাবাদীদের এসব গল্প জানেন, তাই মানার চেষ্টায় ব্রত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক-সহ অধিনায়ক স্টিভেন স্মিথ-ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিয়ের ঘটনায় তাদের জীবনে নেমে আসে কালো অধ্যায়। শুধু মাত্র এক জুনিয়র সতীর্থকে সাহায্যের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েন দু’জন। সেই সঙ্গে সঙ্গে স্পন্সর কোম্পানিগুলোও বাতিল করেন চুক্তি। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কালো দিন নেমে আসে স্মিথ-ওয়ার্নারের জীবনে।

জীবনের চরম বাস্তবতার মাঝেও ক্রিকেটকে আকড়ে ধরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক এই দুই অধিনায়ক। নিজ উদ্যোগে খেলা চালিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে খেলেছেন কানাডা লিগ। তবে এবার ডাক পেয়েছেন ক্যারিবিয়ান সুপার লিগের ২০১৮ সেশনে।

জানা যায়, এবারের আসরে বার্বাডোজের হয়ে খেলবেন স্মিথ। এছাড়া আরেকজন (ওয়ার্নার) খেলবেন ডি’অর্কে শর্টের বিপরীতে। বার্বাডোজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে স্মিথের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, আগস্টের আট তারিখ থেকে ৬ষ্ঠ বারের মতো শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগটি। যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর।