চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরে ফ্রেমে নেই। সর্বশেষ ক্যাসিনো সিনেমা’র সেটে দেখা গিয়েছিল বুবলীকে। এরপর আর তাঁর সন্ধান মেলেনি। যদিও বুবলীর ফোন সব সময়ই খোলা পাওয়া গেছে,
কিন্তু কেউ ধরেনি। অবশ্য ঢালিউডের অনেকের মতে, বুবলী যু’ক্তরাষ্ট্রে ছিলেন, তাঁর ফোন রোমিং চালু ছিল। যার কারণে ফোন খোলা পাওয়া যেত, কিন্তু মিডিয়ার সঙ্গে যু’ক্ত ও গণমাধ্যমকর্মীদের কারো ফোন ধরতেন না তিনি। তবে ফেসবুকে সক্রিয় দেখা গেছে বুবলীকে।
সম্প্রতি নারী নি’র্যা’তন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বুবলী। বিডি২৪লাইভের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধ’রা হলো- ‘স্বামীর নি’র্যা’তন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অ’প্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে
পাশে পাবেন পু’লিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।’
পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে। হিমু নামে একজন লিখেছেন—‘ধন্যবাদ, এরকম একটা নিউজ জানানোর জন্যে।’সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অ’ভিনয় করবেন নিরব।
