স্বামীর গুলিতে গায়িকার মৃত্যু

পাকিস্তানের ইবার পাখতুনওয়ায় রেশমা নামে এক গায়িকা-অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে তার স্বামী। তিনি পসতু ভাষার সিনেমায় অভিনয় ও গান করতেন।

দেশটির গণমাধ্যম জানিয়েছে নিহত রেশমা তার স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। হাকিমাবাদ এলাকায় পৈতৃক বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকতেন এই শিল্পী।

পারিবারিক বিবাদের জেরে রেশমার স্বামী ওই বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এ নিয়ে খাইবার পাখতুনওয়ায় প্রায় ১৫ জন মহিলা শিল্পীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।