আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ যেমন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, মিশর, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশের অসংখ্য প্রবাসী সৌদি আরবে বাস করে। সেই সঙ্গে প্রায় বিশ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করে সেখানে।
সাধারণ পেশায় এখানে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা থাকায়, চুরিসহ ছোটখাট অপরাধমূলক কর্মকাণ্ড অন্য দেশের নাগরিকরা করলেও এর দায় বাংলাদেশিদের উপর অনেক সময় চাপিয়ে দেয়। রোববার স্থানীয় সময় সকাল ৬ টায় বাংলাদেশি মার্কেটে পার্কিং করা গাড়ী থেকে চাউলের বস্তা চুরি করে ইয়েমেনী বংশভুত এক অধিবাসী। যেটি মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পরেছে।
এদিকে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, বিভিন্ন সময় এমন ঘটনা প্রায় ঘটে। কিন্তু হরহামেশাই দোষ দেয়া হয় বাংলাদেশিদের। সেক্ষেত্রে অনেক সময় প্রবাসী বাংলাদেশিদের সাজাও ভোগ করতে হয়। এমন ঘটনা প্রতিরোধে কমিউনিটির সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তারা।
