সৌদির সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফ দেশটির কারাগারে অ;মান;বি;ক নি;র্যাত;নে;র কারণে হেঁ;টে চলার শক্তি হারিয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। তারা আরও জানায়, নি;র্যাত;নে;র পর তাকে ব্য;থানা;শক ওষুধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।
নাম প্রকাশে অ;নিচ্ছু;ক নায়েফের পরিবারের সঙ্গে সম্পর্কিত দুই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনবিসি জানায়, মুহাম্মাদ বিন নয়েফকে আটকে রেখে এতটাই নি;র্যাত;ন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সা;হা;য্য ছাড়া হাঁটতে পারেন না।
নায়েফকে রাজধানী রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদের কাছে একটি সরকারি কমপ্লেক্সের তৈরি কা;রাগা;রে আ;টক রাখা হয়েছে এবং নির্যাতনের কারণে এ পর্যন্ত তার ৫৩ পাউন্ড (২৩ কেজি) ওজন কমেছে। এ ছাড়া তাকে চি;কিৎ;সা ও আইনি সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, মুহাম্মদ বিন নায়েফ ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমানে তাকে ক্ষ;মতাচ্যু;ত করে যুবরাজ সালমানকে ওই আসনে বসান।
২০২০ সালের ৫ মার্চ মুহাম্মাদ বিন নায়েফকে তার চাচা আহমাদ বিন আবদুল আজিজের বিরুদ্ধে রা;ষ্ট্রদ্রোহের অ;ভিযো;গে গ্রে;প্তা;র করে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি বন্দি অবস্থায় আছেন। এবার তাকে নির্যাতনের তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেল।
