সৌদি আরবের কারাগারে আটক নারীর নগ্ন ছবি প্রকাশের হুমকি

মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম রাষ্ট্র হলো সৌদি আরব। বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামি আইনের অনুসরণ করা হয়।

সৌদি আরবের যুবরাজ, উপপ্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কমবয়সী প্রতিরক্ষা মন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ ক্ষমতায় আসার পর সৌদি সমাজে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তার পিতা বাদশাহ সালমানের পরেই তার ক্ষমতা বিবেচনা করা হয়,

এদিকে, মিডিল ইস্ট মনিটরের একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে, ‘সৌদি আরবের কারাগারে আটক এক মানবাধিকার নেত্রীর নগ্ন ছবি প্রকাশের হুমকি দেয়া হয়েছে’। সামার বাদাভি, আজিজা আল-ইউসুফ ও লাজিন আল-হাথাল নামে সুপরিচিতি মানবাধিকার নেত্রী এখন দেশটির কারাগারে বন্দী।

তবে যে নেত্রীর নগ্ন ছবি প্রকাশের হুমকি দেয়া হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা আল-কাস্ত দাবি করেছে কারাগারে আটক ওই নেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তার নগ্ন ছবি টেবিলের ওপর রাখা হয় এবং তা প্রকাশ করার হুমকি দেয়া হয়।

জিজ্ঞাসাবাদের সময় ওই নারী নেত্রীকে হুমকি দিয়ে আরো বলা হয় যে কোনো মানবাধিকার সংস্থাই তাকে সাহায্য করতে পারবে না। তাকে মেরে ফেলে তার শরীর পুড়িয়ে টয়লেলে ফ্লাশ করে দেয়া হবে এমন হুমকিও দেয়া হয়েছে। মিডিল ইস্ট মনিটর।