সোনম ও আনন্দ আহুজার যে ছবি ভাইরাল

কয়েক মাস আগে বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এবার ফের সোশ্যাল মিডিয়ায় সোনমকে ঘিরে চর্চা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

আসলে সোনামের সঙ্গে তার স্বামী আনন্দ আহুজার রোমান্টিক ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজেছেন তার অনুরাগীরা।

সোনমকে কোলে তুলে নিলেন আনন্দ আহুজা।


স্বামীর সঙ্গে সোনমের এই রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিটি জমিয়ে শেয়ার করছেন অনুরাগীরা।

সোনম বিয়ের পর মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে তার বিভিন্ন রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে শেয়ার করেন।

সোনমের সিনেমা ভীরে ডি ওয়েডিং বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।

আনন্দ আহুজার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ৮ মে সোনমের সঙ্গে তার বিয়ে হয়।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সোনম। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা ১৩.৯ মিলিয়নের বেশি।