গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ করলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
এদিকে শাকিলা ফারজানাকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সে জঙ্গি ছিল বলেই বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত অনেকেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এখনও তারা ঘোষণা করেন নি। তবে তারা মনোনয়ন পাবেন এটাতে অবাক হওয়ার কিছু নেই। তারা (বিএনপি) জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
তিনি বলেন আমরা এটা অনেক দিন যাবৎ বলে আসছি যে, বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তিনি আরও বলেন, ‘যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে তারা জঙ্গিকে মনোনয়ন দিবে, এতে অবাক হওয়ার কিছু নেই।
এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল নির্বাচনে অংশ নেবেন না। এ ওবায়দুল কাদের বলেন, আমি জানি না কী কারণ, কারণ তো আছে। সে কারণটা সত্য সত্যই। সেটা সময়মতো প্রকাশ হবে। আর কামাল হোসেনকে তো ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলা হচ্ছে। কিন্তু কে তাদের প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নটার উত্তর আজও জানা যায়নি।
তিনি বলেন মানুষ স্বাভাবিক কারণে মনে করেছিল, ড. কামাল হোসেনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মানুষের সে ধারণার অবসান হলো। এখন কে ঐক্যফ্রন্টের প্রধানমন্ত্রী পদের দাবিদার, এটা আবারও জানতে ইচ্ছে করছে। একটা দল, একটা জোট নির্বাচন করছে; সামনে কে কে নেতৃত্ব দিচ্ছেন?–বিডি২৪রিপোর্ট
