প্রযু’ক্তির উৎকর্ষতায় কত কিছুই ঘটছে প্রতিটি মুহূর্তে। সেই প্রযু’ক্তির একটি অংশ স্মা’র্টফোন। আর স্মা’র্টফোনের অন্যতম কাজ সেলফি তোলা। প্রায় সব মুহূর্তের ছবি তুলে রাখা হয় এ সেলফির মাধ্যমে। সেসব ছবি আবার প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে কখনো কখনো এসব ছবি ভাই’রালও হয়ে যাচ্ছে।
এবার তেমনই একটি মজার ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাটি ঘুরছে এখন মানুষের হাতে হাতে। সম্প্রতি ভাই’রাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মজার দৃশ্যটি। যেখানে এক নারীর পাশে দাঁড়িয়ে সেলফিতে পোজ দিতে দেখা যায় একটি ভাল্লুককে। যা দেখে অ’বাক হয়েছে অনেকেই।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মক’র্তা সুশান্ত নন্দা। এতে দেখা যাচ্ছে, তিন নারী বনের মধ্যের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের পেছনে যাচ্ছে একটি কালো ভাল্লুক। রাস্তার পাশে একটি স্থানে তারা দাঁড়ান। তখন ভাল্লুকটি পেছন থেকে একজনের চুল ধরে টানতে থাকে।
নারীটি বারবার বাধা দিলেও কোনো গুরুত্ব দিচ্ছে না ভাল্লুকটি। মুহূর্তটি ক্যামেরাব’ন্দি করতে তিনি নিজের মোবাইল বের করে সেলফি তুলতে যান। তখন ভাল্লুকটি পেছনের দুটি পায়ে ভর করে দাঁড়িয়ে নারীটির পেছনে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করে।
ঘটনার ভিডিওটি কয়েক হাজার মানুষ দেখেছেন। একজন কমেন্ট করেছেন, ‘ওই যুবতীর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে পড়েছি। ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তিনি যে ঠান্ডা মা’থায় ছিলেন, তা সত্যিই শিক্ষণীয়।’আরেকজন মজা করে লিখেছেন, ‘আজকের দিনে পুরো পৃথিবীই সেলফির প্রে’মিক হয়ে গিয়েছে, তাহলে ওই ভাল্লুকটাই বা কেন পিছিয়ে থাকে।’
