সেরা পাঁচে নিজের জায়গা করে নিলেন মুশফিক

চলতি ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ ১৫ মে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে আয়ারল্যান্ড। ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন ৩৩ বলে ৫ চারে ৩৫ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এরই ফলে দারুণ এক রেকর্ড গড়েছেন মুশফিক। পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেন মুশফিক। যেখানে ৪টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে। এ তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও জিম্বাবুয়ান ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।