সেমিফাইনালে কে জয় পাবে, জানাল সেই রোবট

এবার টাইব্রেকারে হেরে ব্রাজিল এবং নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ১৩ ডিসেম্বর মেসির দল সেমিফাইনালে পাচ্ছে ক্রোয়েশিয়াকে। সেমিতে কি ঘটবে আর্জেন্টিনার কপালে জানাল রোবট কাশেফ।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই রোবট সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখছে ৬২ শতাংশ, ৩৮ শতাংশ সম্ভাবনা ক্রোয়েশিয়ার।

গত শুক্রবারের কোয়ার্টার ফাইনালে কাশেফের ভবিষ্যদ্বাণী মিলেছে ৫০ শতাংশ। দুই ম্যাচের আগে কাশেফ বলেছিল, আর্জেন্টিনা ও ব্রাজিল জিতবে। গতকাল রাতে কোয়ার্টার ফাইনালের শেষ দুই ম্যাচ নিয়ে কাশেফ কী ভবিষ্যদ্বাণী করেছে?

রাত ৯টায় পর্তুগাল–মরক্কোর খেলায় পর্তুগালের জয়ের সম্ভাবনা ৬৬ শতাংশ, মরক্কোর ৩৪ শতাংশ। এদিকে গতকাল রাত একটার খেলায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের পক্ষেই গেছে কাশেফের ভবিষ্যদ্বাণী। তবে দুই দলের সম্ভাবনার হার কাছাকাছি। ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ আর ইংল্যান্ডের ৪৮ শতাংশ।

কাতার বিশ্বকাপের প্রথম পর্বের ৪৮ ম্যাচে কাশেফের করা ভবিষ্যদ্বাণী মিলে গেছে ৬৫ শতাংশ ক্ষেত্রে। দ্বিতীয় পর্বে কিন্তু কাশেফের সাফল্য আরও বেশি। শেষ ষোলোর আট ম্যাচের সাতটিতেই সফল কাশেফ। শুধু মরক্কোর কাছে হেরে গেছে এই রোবট।

এদিকে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে এই রোবট। এ জন্য প্রায় ২০০ ধরনের ১ লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা।

সেমিফাইনালের আগে বদলে গেল বিশ্বকাপের বল

কাতার বিশ্বকাপ এখন প্রায় শেষের দিকে। বাকি আছে শুধু সেমিফাইনাল ও শিরোপার লড়াই। বর্ণীল এ বিশ্বকাপ মুহূর্তেই তার রঙ বদলেছে বহুবার, এসেছে নতুন নতুন সব আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার সেমির লড়াইয়ের আগে নতুন সংযোজন নিয়ে হাজির ফিফা।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে নতুন বলে। এবারের কাতার বিশ্বকাপের আনুষ্ঠানিক বল ছিল আল রিহালা। অ্যাডিডাসের সেই বল দিয়ে খেলা হয়েছে বিশ্বকাপের ৬৪ ম্যাচের ৬০টি। এবার পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী এলো নতুন বল। বিশ্বকাপের নতুন বলের নাম আল হিল্ম। আল হিল্ম আরবি শব্দের বাংলা অর্থ স্বপ্ন। রিহালার মতো এ বলটিরও স্পন্সর অ্যাডিডাস।

সেমিফাইনাল ও ফাইনালসহ এবারের বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ চার ম্যাচের খেলা হবে আল হিল্ম দিয়ে। আল রিহালার মতো আল হিল্মেও থাকছে একাধিক প্রযুক্তির ব্যবহার। অফসাইডের সিদ্ধান্ত নিতে রেফারিকে সাহায্য করবে এ বল। তবে আল হিল্মে ব্যবহৃত গ্রাফিক ডিজাইন আল রিহালার চেয়ে বেশ আলাদা এবং অনন্য।

বল তৈরিতে ব্যবহৃত হয়নি পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান। এই বলটি এমন একটি বল যেখানে পানি দিয়ে তৈরি সব গ্লু এবং রঙ ব্যবহার করা হয়েছে।গ্রুপ পর্ব, শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালের মোট ৬০ ম্যাচে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মোট ২৮ দল।

এখন বিশ্বকাপটা কেবলই ৪ দলের। এই চার দল ম্যাচ খেলবে সব মিলিয়ে ৪টি। ২ সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রথমদিন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের খেলায় ফ্রান্স নামবে আফ্রিকান ডার্ক হর্স মরক্কোর বিপক্ষে। কাতারের মহাযজ্ঞের ফাইনাল হবে ১৮ তারিখ।

ফাইনাল খেললেই গোল্ডেন বল জিতবেন মেসি, আছেন গোল্ডেন বুটের দৌড়েও

চলতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে ফাইনাল খেলতে পারলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবারের মতো গোল্ডেন বল জিতবেন আর্জেন্টাইন জাদুকর ও মহাতারকা লিওনেল মেসি। চলতি বিশ্বকাপটা যেন শুধুই মেসি ম্যাজিক। ইতিমধ্যেই তার পায়ের জাদুতে

আলবিসেলেস্তেদের নিয়ে এসেছেন সেমিফাইনালে। টুর্নামেন্টে ৩ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার কির্তী গড়েন তিনি। এছাড়াও গোল্ডেন বুট জেতার লড়াইয়েও এমবাপ্পে- জিরুর সাথে রয়েছেন মেসি ফুটবল মহাযজ্ঞের শেষ দিকে এসে গোল্ডেন বলের

এই লড়াইয়ে মেসির ধারের কাছেও নেই কোন প্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনাকে ফাইনালে উঠাতে না পারলেও মেসিরই গোল্ডেন বল জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা, আকাশি-সাদা জার্সিতে ৪ গোলের পাশাপাশি সতীর্থ্যদের দিয়ে করিয়েছেন ২ গোল। তাই কাতার বিশ্বকাপের গোল্ডেন বল হাতে উঠা সময়ের ব্যবধান মাত্র।

গোল্ডেন বুটের লড়াইয়ে প্রথম তিনটি নাম এমবাপ্পে, মেসি ও জিরু। কোয়ার্টার ফাইনাল শেষে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে ৫ গোল নিয়ে সবার উপরে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।৪টি করে গোল নিয়ে লড়াইয়ে আছেন

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরু। এই তিন খেলোয়াড়ই আছেন শেষ চারে।