আগামীকাল ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল নিয়ে ও বিশ্বকাপের চার সেমিফাইনাল দল নিয়ে কথা বলেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।
বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ দল অনেক ভালো করছে। এখন যদি একাদশে কম্বিনেশনটা সঠিক কৌশল রেখে খেলাতে পারে, আরো অনেক ভালো করার সম্ভাবনা আছে তাদের।’

সেমিফাইনাল দল নিয়ে তিনি বলেন, ‘আমার নিজের যে ভাবনা তাতে আমি প্রথমে এগিয়ে রাখবো ভারতকে। কারণ তারা দারুণ একটি দল। ইংলিশ কন্ডিশনেও সফল তারা। এরপর অবশ্যই ইংল্যান্ড, কারণ ওদের মাটিতে এখন তারা যে কোনো দলের জন্য ভয়ঙ্কর। এরপর অস্ট্রেলিয়া। এই তিনটিই আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়।’
তিনি আরো বলেন, ‘আর চতুর্থ দল হিসেবে আরো দুই তিন দলের ক্ষমতা আছে সেখানে যাওয়ার। এর মধ্যে আমি বাংলাদেশকেও রাখতে চাই। যদি সেটি হয় তাহলে আমি খুব খুুশি হবো যে এশিয়ার আরো একটি দল এবার ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে।’
