বিপিএলে চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সকে ৫৮ রানের ব্যবধানে হারিয়ে বিপিএলে নিজেদের ৪র্থ জয় তুলে নিয়েছে লিটন-সাব্বিরদের সিলেট সিক্সার্স। এর ফলে ১০ ম্যাচে ৪ জয় নিয়ে এখনো সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো তারা।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে আজ শনিবার (২৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক অলক কাপালি।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে সিলেট। দলের হয়ে আফিফ ৪৯, লিটন ৩৪, পুরান ১২ রান করে ফেরেন। অন্যদিকে সাব্বির ৪৪ ও নাওয়াজ ৩৯ রানে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে তাইজুল ৩টি ও জুনায়েদ ১টি উইকেট শিকার করেন।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ১১ বলে ৪ চারে ২০ রান করে তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের হাতে ধরা পড়েন জুনায়েদ। এরপর ১৬ রানে তানভীরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফেরেন আল-আমিন।
এরপর কাপালির বলে নাওয়াজের হাতে ধরা পরে ৩ রান করে ফেরেন শান্ত। এরপর আ্র কেউই তেমন সুবিধা করতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় খুলনা।
খুলনা টাইটান্স একাদশ: ব্রেন্ডন টেলর, জুনায়েদ সিদ্দিকী, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, শুভাশীষ রায়।
সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস, সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালি (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, নিকোলাস পুরান, সোহেল তানভীর, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাবিল সামাদ।
