সেনা তল্লাশি চলছে মাদারীপুর ৩ আসনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকালে শিবচর স্বাধীনতা চত্বরে সেনা চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এসময় প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আদনান জানান, সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য স্বাধীনতা চত্বরে বিভিন্ন সড়কে চলাকলকারী যানবাহনের লাইসেন্স চেক করে। পাশাপাশি নিরাপত্তা সংশ্লিষ্ট তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে ২৪ ডিসেম্বর মাঠে নেমেছে এবং ২ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। মাদারীপুরের ৩টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেই সেনা চেকপোস্ট বসানো হয়েছে বলে জানা গেছে।

মাদারীপুরের ৩টি আসনে মোট ৩৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৫টি ভোট কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।